বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে  রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলীর দাফন সম্পন্ন মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল-২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া  ৯১ বছরেও খেলার মাঠ নেই—কমলনগরের কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম সংকট সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজারে ডেইরি খামারিদের জন্য বিশেষ সেমিনার অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলার কর্মকান্ডে শংকিত বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। মঙ্গলবার বেলা ১২টায় ছত্রগাছাস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি। এ সময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মিরপুর-ভেড়ামারাকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে জনগণ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বেচে নিবে। তিনি নির্বাচিত হলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও শিক্ষার মানোন্নয়নসহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলে জানান। সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

এসময় মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর