শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি থানাধীন সান্তাহারে একটি দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের চারজন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত দুটি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে সান্তাহার পৌরসভাস্থ চৌধুরী গার্ডেন মার্কেটের ‘হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ’ থেকে ৫,০৬,৩৫০/- (পাঁচ লক্ষ ছয় হাজার তিনশত পঞ্চাশ) টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক মোঃ মাহফুজুর আওয়াল মাহাবুব বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।এই মামলার সূত্র ধরে গত ২৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল বগুড়া সদর থানাধীন রাজা বাজার এবং শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ০৪ জন চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: সোহেল সিকদার (৩২), মোঃ রানা শেখ (২৫),মোঃ রিয়াজ মপু (৩২) ও মোঃ আবু জাফর (৪০)।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সোহেল সিকদারের বিরুদ্ধে ০৬টি, মোঃ রানা শেখের বিরুদ্ধে ০১টি, মোঃ রিয়াজ মপুর বিরুদ্ধে ০৬টি এবং মোঃ আবু জাফরের বিরুদ্ধে ০৮টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর