শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু 

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় হারান চন্দ্র মাহাতো (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারান চন্দ্র মাহাতো ক্ষিরতলা বাটিকামারী গ্রামের মৃত কালীচরণ মাহাতোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পায়ের সমস্যায় ভোগা হারান চন্দ্র মাহাতো বাজার থেকে বাড়ি ফেরার পথে ক্ষিরতলা বাটিকামারি সড়কে ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর