সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লংগদুতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত 

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে রাঙ্গামাটির লংগদুতে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।

আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডাঙ্গাবাজারস্থ ব্যাপ্টিক চার্চে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড় দিন” এ উপলক্ষে  ডানে আটারকছড়া ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও সৌজন্য উপহার প্রদান করেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।

এসময়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) স্বরজিত দেবনাথ সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের এই স্মৃতিময় দিনটিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে প্রার্থনা সভা ও যিশুর বাণী পাঠ।

এসময় চার্চ কমিটির পক্ষ হতে অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াকে ফুলেল শুভেচছা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

পরে বিকেলে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপ্টিক চার্জ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর