শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় মুরগির কারণে মালিক খুন 

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে মালিক হাফিজুল (৪৫) নামে একজন খুন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত নুরুল হুদার ছেলে।

নিহত ভাই আনোয়ার বলেন কয়েক দিন ধরে আপন চাচাত ভাই মহিদের রসুন ক্ষেতে মুরগি যায়। এতে করে রসুনের ছোট ছোট গাছগুলো আছরে নষ্ট করে দেয়। এরই প্রেক্ষিতে আজ দুপুরের দিকে আবার রসুনের ক্ষেতে মুরগি গেলে ক্ষিপ্ত হয়ে যায় চাচাতো ভাই মহিদ। বিষয়টি নিয়ে হাফিজুল ও মহিদের দুই পরিবারের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে বাড়ী থেকে ধারালো বল্লভ বের করে হাফিজুলকে আঘাত করে। ধারালো বল্লবের আঘাতে মারাত্মকভাবে আহত হন হাফিজুল। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল মারা যান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাফিজুলের মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হাফিজুলকে হত্যাকান্ড বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর