সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কমলনগরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ 

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের কমলনগরে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এঘটনায় অপহরণের শিকার ওই ছাত্রীর ভাই মাশরাফুল ইসলাম বাদি হয়ে অপহরণকারীর অভিযোগে অভিযুক্ত মোঃ নিশাদ ও নুরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) কমলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহরণের শিকার ওই ছাত্রী স্থানীয় চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

 

 

কমলনগর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে একই এলাকার প্রতিবেশী মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ নিশাদ তার সহযোগীদের নিয়ে একটি সিএনজি যোগে এসে অপহরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আজ (২৬ এপ্রিল) শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীর সন্ধান বা উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

 

মাশরাফুল ইসলাম বলেন,মোঃ নিশাদ প্রায় সময় তার বোনকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিলো। একপর্যায়ে ঘটনার দিন বিকালে পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার বোনের কোনো সন্ধান পাননি।

 

 

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে পুলিশি কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর