শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

পরানগঞ্জে একই ডিলারের বিরুদ্ধে ওজনে কারচুপি ও বেনামে লাইসেন্স ব্যবহারের অভিযোগ

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার মো. ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি শুধু চাল ওজনে কম দিচ্ছেন তাই নয়, বিভিন্ন ব্যক্তির নামে বেনামে একাধিক ডিলারশিপ লাইসেন্স নিয়েও সরকারি সুবিধা ভোগ করছেন।

গত বুধবার (১৯ নভেম্বর ২০২৫) চাল বিতরণের সময় বেশ কয়েকজন সুবিধাভোগী ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতি বস্তায় ২–৩ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে খাদ্যবান্ধব কর্মসূচির পরিদর্শক মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু জানান, স্থানীয়দের কাছ থেকেও অনিয়মের এমন অভিযোগ তিনি শুনেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডিলার ইব্রাহিম মিয়া এ ধরনের অনিয়ম করে আসলেও তার প্রভাব-প্রতিপত্তির কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন ‘ম্যানেজমেন্ট’-এর মাধ্যমে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ইব্রাহিম মিয়া তার পরিচিত কয়েকজনের নামে বেনামে লাইসেন্স নিয়ে নিজেই একাধিক ডিলারশিপ পরিচালনা করছেন এবং সরকারি সুবিধা ব্যক্তিগতভাবে ভোগ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দাবি করেছেন, ওজনে কারচুপির পাশাপাশি বেনামে লাইসেন্স নিয়ে সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগেও দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর