শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিশু শ্রেণীর উদ্বোধন 

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার শিশু শ্রেণীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বাশার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান। সুপার মাওলানা হযরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক এবং এলাকাবাসীসহ গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সঠিক শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। শিশুদের প্রাথমিক শিক্ষায় অধিক মনোযোগী করা আমাদের সবার দায়িত্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর