শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাব-ষ্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মুক্ত করতে দেরি করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনে ভাংচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জান নষ্ট হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান।

স্থানীয়রা বলেন, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যু এবং সড়ক পরিস্থিতি জনজীবনে ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, ঢাকা-বগুড়া মহাসড়কের বিপজ্জনক কিছু স্থানে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনায় থানার পুলিশ পরিস্থিতি শান্ত করার পাশাপাশি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর