শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি বিথিকা বিনতে হোসাইন: শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

প্রতিবেদকের নাম / ৪৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও প্রয়াত জননেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন।

সোমবার (৪ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার তার হাতে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে তিনি অংশগ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে বিথিকা বিনতে হোসাইন শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলেন,

“আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য আমি সকলের দোয়া কামনা করছি।”

তার শপথ গ্রহণের খবরে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) এলাকাসহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের মতে, প্রয়াত জননেতা শফিউল বারী বাবুর অবর্তমানে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, বিথিকা বিনতে হোসাইন সেই অবস্থান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে রামগতি পৌর ছাত্রদল, কমলনগর উপজেলা মৎস্যজীবী দল এবং সামাজিক সংগঠন ‘কমলনগর আলোর কাফেলা’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, বিথিকা বিনতে হোসাইন প্রয়াত শফিউল বারী বাবুর আদর্শ ধারণ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন এবং রামগতি-কমলনগরের মানুষের কল্যাণে কাজ করবেন।

উল্লেখ্য, শফিউল বারী বাবুর মৃত্যুর পর থেকেই বিথিকা বিনতে হোসাইন স্থানীয় জনগণের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার অন্তর্ভুক্তি উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও স্থানীয় জনদাবি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি বিথিকা বিনতে হোসাইন: শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

www.dainikkagoj.com
04 May 2026

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি বিথিকা বিনতে হোসাইন: শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

www.dainikkagoj.com