শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে দুই মাথার বাছুর জন্ম, দেখতে ভিড় 

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক নবজাতক বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক মো. জালালের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দেয়।

জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় দুই মাথার বাছুর জন্ম দিয়েছে। এমন কিছু জীবনে দেখিনি। একটু ভয়ও লাগছে, আবার কৌতূহলও।

তিনি আরও বলেন, “গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, এখনো নিজের হাতে দুধ খাইনি।

স্থানীয়রা জানান, খবরটি ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমাচ্ছেন বাছুরটি একনজর দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত বলেন , এটা জন্মগত সমস্যা ,এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্তলে গিয়ে গাভী ও বাছুর টি দেখে এসেছি । গাভি ও বাছুর সুস্থ আছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর