শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগতিতে ৬০০ শ্রমিকের বিরুদ্ধে  মামলা: নিন্দার ঝড়

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

কমলনগর- রামগতি ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে ইট ভাটা অভিযানে শ্রমিক আন্দোলনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।  এঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার পরিবেশের এক দায়িত্বশীল মোজাম্মেল হক বাদী হয়ে নাম উল্লেখ না করে ৬শ জনের বিরুদ্বে রামগতি থানায় এমামলা দায়ের করেন। শ্রমিকের এআন্দোলনের নেপথ্যে উপজেলা প্রশাসনও; এমন মন্তব্য জনমনে।

তব স্হানীয়দের অভিযোগ উপজেলা প্রশাসন সুবিধা নিয়ে অভিযান দমাতে না পেরে উল্টো শ্রমিকদের দিয়ে আন্দোলন করান জেলা প্রশাসনের বিরুদ্ধে।

নামপ্রকাশ না শর্তে কয়েকজন শ্রমিক ক্ষোভপ্রকাশ করে  জানান, ৫১ টি ইট ভাটা দীর্ঘদিন প্রশাসনের আশ্রয় প্রশ্রয় গড়ে উঠেছে। কিন্তু হঠাৎ  উপরের  প্রশাসনের চাপে স্হানীয় প্রশাসন লিগ্যাল ভাটাগুলিতে অভিযান চালাচ্ছে।  এতে কোটি কোটি টাকার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্রিকফিল্ড মালিকরা। এখানেই শেষ নয়, ফিল্ডে কাজ করা প্রায় অর্ধকোটি শ্রমিক বেকারের পথে। বৈধ ব্যবসায় মালিকরা অন্যায়ভাবে হয়রানি ও আর্থিক লোকসান পোহাচ্ছে।

ভাটা মালিক ও ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক  সানা উল্লাহ সানু জানান, এবছর আমরা এখনও কাজ শুরু করি নাই।

অথচ কে বা কাহারা পেপারে দিয়ে আমাদের বিরুদ্ধে লাগালেন। আগে থেকেই আমরা কোটি কোটি টাকা ভাটায় দিয়ে আর্থিক হারিয়ে এখন পথে  বসে আছি। এই মৌসুমে প্রকৃতপক্ষে ভাটার কাজ এখনে শুরু করি নাই। আমাদের অনেক ভাটা  আর্থিক অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের ছয়শত শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।  এ আন্দোলনে আমাদের মালিকদের কোন অংশগ্রহণ নেই। আমরা ঝিগঝাগ ভাটা দিয়েও নানা হয়রানির শিকার। আমাদের শ্রমিকের বিরুদ্ধে মামলা এ অপমান আমরা কোথায় রাখি।

এদিকে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোঃ আমজাদ হোসেন ভাটা মালিকদের নিয়ে সভাও করেছে।

রামগতি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন বলেন,  সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায়  ছয়শত জনকে আসামী করে একটি মামলা হয়েছে।  এঘটনায় এখনও আটক হয়নি কেউ।আমাদের অভিযান চলবে।এবিষয়ে রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোঃ আমজাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেন নাই। ক্ষুূদে বার্তা দিলেও কোন উত্তর দেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর