শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার, ৭ নভেম্বর, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমর ফারুক (৩২) এবং ফরিদুল ইসলাম (৩০)। তারা দুজনেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ওমর ফারুক ও ফরিদুল ইসলাম মোটরসাইকেলে করে সলঙ্গার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মোটরসাইকেলটি ঘুরকা নাহার এগ্রো মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ওমর ফারুককে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৫টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর