শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রায়গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, “ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।”

এর আগে গত ২৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযোগ করে জানায়, স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ‘মীমাংসা’ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর থেকেই পুলিশ আসামিকে ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ।

ওসি মাসুদ রানা বলেন, “ভিকটিমের মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, আসামি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী ও শিশু অধিকারকর্মীরা বলছেন, “এ ধরনের ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন অপরাধে কেউ সাহস পাবে না।”

বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর