শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও রবি মৌসুমের চাষাবাদে সহায়তা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়গঞ্জের বাস্তবায়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে। কৃষকের উৎপাদন ব্যয় কমানো ও আয় বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবি মৌসুমে কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, খেসারি, সূর্যমুখী, শীতকালীন শাকসবজি ও পেঁয়াজের উন্নত জাতের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

বক্তারা আরও জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তার সমন্বয়ে দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা হবে আত্মনির্ভরশীল।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের রবি মৌসুমের চাষে নতুন উদ্দীপনা যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর