শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নোয়াখালী বিভাগ দেওয়া উচিত এবং বিভাগ দিতেই হবে : জাতীয় নেতা আ স ম আবদুর রব

Reporter Name / ৩২৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী বিভাগের দাবিতে এবং কোন প্রকার গণ শুনানী ছাড়া নোয়াখালীকে পাশ কাটিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদ লিপিতে সংহতি জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও জাতীয় নেতা অ স ম আব্দুর রব।

৩০ অক্টোবর সন্ধ্যায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে সংগঠনের আহবায়ক সময় মুরাদের নেতৃত্বে আ স ম আবদুর রব এর সাথে দেখা করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের নেতৃবৃন্দ।

এসময় নোয়াখালী বিভাগের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন নোয়াখালীর কৃতি সন্তান এবং বাংলাদেশের জাতীয় নেতা ও স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতে হবে কেন? সকল কিছু বিবেচনা করে নোয়াখালী বিভাগ সরকার অনেক আগেই দেয়ার দরকার ছিল। কিন্তু তা না করে কেন এত ষড়যন্ত্র করা হচ্ছে!

দেশের সম্ভাবনাময়ী পর্যটনকেন্দ্র নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ইকোনমিক জোন হিসেবে এবং দূরত্ব বিবেচনায় নোয়াখালীকে বিভাগ দেওয়া উচিত, দিতেই হবে।

তিনি দ্রুত সময়ের মধ্যে সরকারকে বৃহত্তর নোয়াখালীর যৌক্তিক দাবি এবং বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলার নোয়াখালী ও তার আশপাশের জেলা সমূহকে সংযুক্ত করে দ্রুত নোয়াখালী বিভাগের জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সমন্বয়ক পারভেজ মোল্লা, গাজী জিহাদ, গাজী ফয়সাল, সমন্বয়ক সোহেল সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর