বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

লংগদু তিনটিলা বনবিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

পরম পূজ্য বনভান্তের পূণ্যস্থান রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে ২৬ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর(শুক্রবার) উপজেলার তিনটিলা বনবিহারে ২৬তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচী পালন করা হয়।

 

ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।

এ সময় বিহারে আগত বৌদ্ধধর্মাবলম্বী দায়ক-দায়িকাবৃন্দ সাধু সাধু ধ্বনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন।

রাঙ্গামাটি রাজবন বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে কে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর উৎসর্গ করেন।

বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন, বুদ্ধি ভিক্ষুগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চীবর দান উদযাপন কমিটির সভাপতি  রকি চাকমা,

এ সময় উপস্থিত ছিলেন, লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এসপিপি,পিএসসি, লংগদু জোন উপ-অধিনায়ক, মেজর রিফাত উদ্দিন লিওন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মোর্শেদ, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি), লংগদু তিনটিলা বনবিহারের সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন  বর্ষা  চাকমা। গত কাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান আজ

সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্যে দিয়ে কঠিন চীবর দান উৎসনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন বিহার  কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর