বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে সৎভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৭) নামে অপর এক সৎভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে হত্যাকন্ডের এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম একই এলাকার মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হোন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে রাব্বি (১৭) ও তার ভাই শরিফুল ইসলাম (৫০) ও প্রথম স্ত্রীর ছেলে নিহতের সৎভাই বাদল (৫৬) আহত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হত্যাকান্ডের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে অপর সৎভাই নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর