শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের পাশে ৪ ইস্ট বেঙ্গল

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ হাসান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে যে তারা শুধু দেশের সুরক্ষায় নয়, মানুষের কল্যাণেও নিবেদিত। দীঘিনালা জোন সদরস্থ ৪ ইস্ট বেঙ্গল (দি বেবী টাইগারস) ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জোন সদর দপ্তরের হলরুমে অস্বচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মাদ্রাসার মাঝে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।

এই আয়োজনে দুইজন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হয় পানির ট্যাংক, একটি মাদ্রাসাকে দেওয়া হয় বৈদ্যুতিক ফ্যান। পাশাপাশি ১৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয় গৃহনির্মাণে সহায়তার জন্য। এছাড়াও কয়েকটি অস্বচ্ছল পরিবার ও শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা।

জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক বলেন,

> “বাংলাদেশ সেনাবাহিনী কেবল প্রতিরক্ষা বাহিনী নয়— আমরা মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে অবিচ্ছেদ্য অংশ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ তারই ধারাবাহিকতা।”

উপকারভোগীরা সেনাবাহিনীর এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দীঘিনালা অঞ্চলে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর