শিরোনাম
কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টাকালে স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 November 2026

তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ

www.dainikkagoj.com
16 November 2026

তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ

www.dainikkagoj.com