সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

রামগড়ে এমপিওভুক্ত শিক্ষকদের চলছে কর্ম বিরতি

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃনুর আলম শরীফ, রামগড়(খাগড়ছড়ি)প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০% এর দাবীতে জাতীয় প্রেসক্লাবে র সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা, অপদস্ত ও রক্তাক্তের প্রতিবাদে তৃণমূল শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ১৩ অক্টোবর থেকে চলছে কর্মবিরতি ( ক্লাসবর্জন)। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি’র রামগড় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা ক্লাসবর্জনের মধ্যেদিয়ে কর্মবিরতি পালন করছে।

জানা যায়, দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। তারা সরকারি বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর উৎসব ভাতা পান মূল বেতনের অর্ধেক। শতাংশ হিসেবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে আদেশ জারি করে অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে মাঠে রয়েছেন।

এদিকে – রামগড় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের দাবী দাওয়া পুরণ না হওয়া পর্যন্ত ক্লাসবর্জনসহ সকল কার্যক্রম এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর