শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

“সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করতে হলে পুনর্বাসনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে” এই লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বাস্তবায়িত হলো ব্যতিক্রমধর্মী একটি পুনর্বাসন কার্যক্রম।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পাঁচজন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় দোকান ও অটোরিকশা প্রদান করা হয়। জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুনর্বাসন উপকরণসমূহ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।

জেলা প্রশাসক মুফিদুল আলম তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য শুধু ভিক্ষাবৃত্তি বন্ধ করা নয়, বরং এসব মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনে সম্মানজনক জীবনের সুযোগ করে দেওয়া। এই ধরণের কর্মসূচি তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুনর্বাসনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কেউ দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও অবকাঠামো সহ দোকানঘর পেয়েছেন, আবার কেউ পেয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা, যা দিয়ে তারা নিজে চালিয়ে আয় করতে পারবেন।

এই কার্যক্রমে সুবিধাভোগীরা আবেগ আপ্লুত হয়ে জানান, আগে তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পাততেন, যা ছিল অপমানজনক ও কষ্টদায়ক। এখন তারা নিজের আয় দিয়ে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবেন এই আত্মবিশ্বাসে ভরপুর তারা।

এটি শুধু একটি পুনর্বাসন কার্যক্রম নয়, এটি সমাজের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর