শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে।

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি।

আজ সোমবার (১৩ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ঘুরে দেখা যায়—শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।

২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকার মেডিকেল ভাতা বরাদ্দসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য এই ক্লাস বর্জন চলছে। একই সঙ্গে, আন্দোলনরত শিক্ষকদের ওপর ফ্যাসিবাদী কায়দায় পুলিশি হামলার প্রতিবাদও জানাচ্ছেন তারা।

দীঘিনালা উপজেলার রশিদ নগর দাখিল মাদ্রাসাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মামুনুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আজকের এই কর্মবিরতি পালন করছেন দীঘিনালা উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর