শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় ট্রেনের ইঞ্জিনে আগুন  

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

রাজশাহী থেকে টঙ্গীপাড়া অভিমুখে ছেড়ে আসা টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ রোববার (১২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ভেড়ামারা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হলে যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হননি, তবে যাত্রীদের মধ্যে এক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা পৌঁছানোর আগেই ট্রেনের কর্মীরা আগুন অনেকটা নিভিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, আগুনে ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ঈশ্বরদী থেকে বিকল্প একটি ইঞ্জিন এনে রাত প্রায় ৮ টার দিকে ট্রেনটি নতুন করে যাত্রা শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর