শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২৯৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীর কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিকেলে উপজেলার কচাকাটা ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচাকাটা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাইফুর রহমান রানা। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপির পক্ষে সকল নেতাকর্মীকে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান। এসময় তিনি নিজের দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন- জনগণ যাকে ভালবেসে মনোনয়ন দিবেন – দেশ নায়ক তারেক রহমান সেই জনগণের মনোনয়নকে শ্রদ্ধা রেখে তাকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন। সে সাথে তিনি আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন তা সব করবেন বলে সকলকে আস্বস্ত প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন,সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,উপজেলা যুবদলের আহবায়ক নূরজ্জামাল হক, সদস্য সচিব- আতিকুর রহমান লেবু কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক- মিনারুল ইসলাম,কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,কচাকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রমূখ সহ কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর