শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে তেজস্বী বীরের অভিযানে আবারো বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু(রাঙ্গামাটি)

সীমান্তের চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে, এমন তথ্যের ভিত্তিতে মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে লংগদু উপজেলার পেরাছড়া লেমুছড়ি এলাকায় অবৈধ মাদকের চোরাচালান আসে। পরবর্তীতে সেখান থেকে দীঘিনালা ও খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ (সিগারেট, গাঁজা ইয়াবা)মাদকের চোরাচালান যায় বলে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি’র নির্দেশনায়, ভারপ্রাপ্ত জোন টুআইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর সার্বিক তত্ত্বাবধানে সাবজোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক এর নেতৃত্বে দুইটি বিশেষ অপারেশন টীম সন্ধ্যা ৬টার দিকে লেমুছড়ি মদনঘাট এলাকায় পৌঁছেন।

উক্ত অপারেশন দল দু’দিক থেকে চারটি ভাগে বিভক্ত হয়ে মদনঘাট এলাকায় গোপনীয়তার সাথে  অবস্থান নেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর  রাত আনুমানিক ৮ টায় সন্দেহভাজন একটি নৌকা মদনঘাটে ভীরতে দেখা গেলে সন্দেহের সৃষ্টি হলে টহল টীমের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক নৌকাটিকে গোপনে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারী দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঝড় বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে নৌকা দিয়ে পালিয়ে যায় ।এসময়ে নদীর ঘাটে তল্লাশি চালিয়ে নদীর চরের মাঝখান হতে বস্তাবর্তী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর, লংগদু জোন। যার আনুমানিক বাজার মূল্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। সুত্রটি আরো জানায়, উক্ত মাদকের চোরা চালানটি (সিগারেট) দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারীরা বাঘাইছড়ির মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে।

লংগদু জোনের জোন কমান্ডার জানান, এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর