শিরোনাম
সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ  কুষ্টিয়ায় সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, মামলা করতে এসিল্যান্ডের নির্দেশ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মো. শাহিনুর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রামের হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১২-এর সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাটের কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুল হান্নান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 October 2026

সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
30 October 2026

সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com