নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন খাবারের প্যাকেজে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে খাবারের প্রতিষ্ঠান ‘বাঙালি ভোজ’। আগামী ২৮ অক্টোবর বর্ষপূর্তি উপলক্ষে নির্ধারিত কয়েকটি খাবারের প্যাকেজে এ মূল্যছাড় দেওয়া হবে।
বর্ষপূর্তি উপলক্ষে ভর্তা প্যাকেজ, মোরগ পোলাও ও বিফ চাপ পোলাওয়ে বিশেষ মূল্যছাড় থাকছে। ভর্তা প্যাকেজের দাম ১৫০ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, মোরগ পোলাও ১৮০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা এবং বিফ চাপ পোলাও ২৫০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষপূর্তির আয়োজনকে ঘিরে ভাত, পোলাও, মাংস ও বিভিন্ন ধরনের ভর্তাসহ নানা পদের খাবার পরিবেশন করা হবে।
‘বাঙালি ভোজ’ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ ছাড়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।