শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ভিক্ষুকের দুই বস্তায় সোয়া লাখ টাকা, ব্যয় হবে চিকিৎসায়

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

​সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ার ভিক্ষুক সালেয়া বেগমের দীর্ঘদিনের জমানো দুই বস্তা টাকা গণনা শেষে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা এই দুই বস্তায় মোট ১ লাখ ২৬ হাজার টাকা ব্যবহারযোগ্য অবস্থায় পাওয়া গেছে। মানবিক কারণে এই বিপুল পরিমাণ অর্থ তার চিকিৎসার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা।

​জানা যায়, প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম প্রায় চার দশক ধরে সিরাজগঞ্জ শহরে ভিক্ষা করে আসছিলেন। তিনি সিরাজগঞ্জ শহরের কওমি জুট মিলের বারান্দায় বসবাস করতেন এবং এলাকাবাসীর কাছে ‘সালে পাগল’ নামেই বেশি পরিচিত ছিলেন। বস্তা দুটিতে তিনি তার ভিক্ষা করে পাওয়া টাকা ও কয়েন জমিয়ে রাখতেন।

​টাকা গণনার কাজটি সম্পন্ন হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর)। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে গ্রামবাসী ও আত্মীয়-স্বজন একত্র হয়ে এই টাকা গোনার দীর্ঘ প্রক্রিয়াটি শেষ করেন।

​গণনার পর দেখা যায়, দুই বস্তা নোট ও কয়েনের মধ্যে ১ লাখ ২৬ হাজার টাকা ভালো বা ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। তবে দুঃখের বিষয়, দীর্ঘ সময় ধরে বস্তায় থাকায় বাকি বিপুল পরিমাণ টাকা ও কয়েন পচে নষ্ট হয়ে গেছে এবং তা আর ব্যবহার করা সম্ভব নয়।

​সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিপু এই প্রসঙ্গে জানান, “পুরো দুই বস্তা টাকা গুনে দেখা গেছে ১ লাখ ২৬ হাজার টাকা ভালো আছে। বাকি টাকাগুলো পচে নষ্ট হয়ে গেছে। এখন গ্রামবাসী ও আত্মীয়দের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই কষ্টার্জিত টাকাগুলো সালেয়া বেগমের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।”

​ভিক্ষুকের এই বিপুল সঞ্চয় উদ্ধার এবং তা তার চিকিৎসার জন্য ব্যয় করার এই সিদ্ধান্ত এলাকায় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর