শিরোনাম
লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, মামলা করতে এসিল্যান্ডের নির্দেশ ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত সোনারগাঁওয়ে জমি বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় উপজেলা কয়রা। যেখানে অসুস্থতা মানেই দীর্ঘ পথ পাড়ি,অর্থের টানাটানি আর চিকিৎসক না পাওয়ার আতঙ্ক। যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে রাতের আঁধারে কেউ অসুস্থ হলে পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক এমনই এক সংকটময় বাস্তবতায় কয়রার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক হয়ে উঠেছেন কমিউনিটি প্যারামেডিক মোঃ মনোয়ার হোসেন।

কয়রা সদর ও আশপাশের নিম্ন আয়ের পরিবার, শিশু ও প্রবীণরা প্রাথমিক পরামর্শের জন্য ছুটে আসেন তাঁর কাছে। সামর্থ্যের মধ্যে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি।

কয়রার ভ্যানচালক আবু বকর বলেন,আমার ছেলে অসুস্থ হলে তাকে মনোয়ার হোসেনের কাছে নিয়ে যাই। তিনি চিকিৎসা ও পরামর্শ দেন। পরে আমার ছেলে সুস্থ হয়ে ওঠে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কাছাকাছি এমন কাউকে পাওয়া অনেক উপকারের।

উপজেলার ভৌগোলিক অবস্থানই স্বাস্থ্যসেবার বড় বাধা। নদী-খাল বেষ্টিত এই এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোই কঠিন। উন্নত চিকিৎসার জন্য যেতে হয় খুলনায়। একই দুর্ভোগ পোহান শ্যামনগরের গাবুরা, চাকলা ও পাতাখালীর মানুষও, যারা প্রাথমিক সেবার জন্য কয়রায় আসেন।

মনোয়ার হোসেন এমবিবিএস চিকিৎসক নন। তিনি একজন কমিউনিটি প্যারামেডিক। তাঁর কাজের ক্ষেত্র প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরামর্শ ও সচেতনতা তৈরি করা। জটিল রোগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ও হাসপাতালে যাওয়ার গুরুত্ব রয়েছে।

তিনি শিশুস্বাস্থ্য ও পুষ্টি, ডায়াবেটিস, হৃদরোগ প্রতিরোধ, নারীস্বাস্থ্য, নিরাপদ ওষুধ ব্যবহার, নাক-কান-গলা, মা ও নবজাতক এবং চোখের রোগের প্রাথমিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে তাঁর নিবন্ধন নম্বর ৪৫৫৭।

এ বিষয়ে মো. মনোয়ার হোসেন বলেন, “কয়রার অনেক দরিদ্র মানুষের দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই। রাতে কেউ অসুস্থ হলে পরিবারের দুশ্চিন্তার শেষ থাকে না। আমি আমার সামর্থ্য ও প্রশিক্ষণের মধ্যে থেকে তাদের পাশে থাকার চেষ্টা করি। কেউ যেন অর্থের অভাবে প্রাথমিক পরামর্শ থেকে বঞ্চিত না হন।”

তবে একজন স্থানীয় সেবাদানকারীর উদ্যোগে পুরো সংকট মিটবে না। প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ, সচল অ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা। কয়রাবাসীর প্রত্যাশা, সুন্দরবনের পাশে বসবাসকারী মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছাবে, আর মনোয়ারের মতো মানবিক উদ্যোগগুলো পাবে রাষ্ট্রীয় স্বীকৃতি।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
27 October 2026

সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  

www.dainikkagoj.com
27 October 2026

সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  

www.dainikkagoj.com