শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ভোট চাইতে মাঠে তারিক আহমেদ: “ধানের শীষে ভোট দিন, আপনাদের দাওয়াত দিয়ে গেলাম”

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন। এ আসনে প্রায় ১৪ থেকে ১৫ জন বিএনপি প্রার্থী দলীয় মনোনয়ন পেতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যে কয়েকজন প্রার্থী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে অনেকেই সীমিত প্রচারণাতেই থেমে আছেন বলে জানা গেছে।

 

এই প্রার্থীদের মধ্যে অন্যতম গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান, সাবেক সফল পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

 

গতকাল দিনব্যাপী তিনি ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নাচোল বাজার, বাসস্ট্যান্ড মোড়, নিজামপুর বাজার, হাটবাকৈল ও রাজবাড়ী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

 

গণসংযোগ চলাকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,ভোটটা ধানের শীষে দিবেন—আপনাদের দাওয়াত দিয়ে গেলাম।”

এ সময় তার সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর