শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

প্রভাব খাটিয়ে কুসুম রানীর কোটি টাকার বাণিজ্য

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৬ বছর ধরে অন্যের পদে বসে রোগী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, যোগদানের পর থেকেই কুসুম রানী স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তিনি সরকারি বরাদ্দের ওষুধ গোপনে বিক্রি করেন এবং পরিচিতদের মাধ্যমে অবৈধ লেনদেন চালান বলে অভিযোগ রয়েছে।

 

চলতি বছরে প্রায় ১৮০ জন প্রসূতি রোগীর কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা, বিশেষ ক্ষেত্রে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২৬ বছরে প্রায় ৭ হাজার ৮০০ রোগীর কাছ থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

এ বিষয়ে কুসুম রানী পাইক বলেন,আমি সামান্য কিছু টাকা নেই, ওষুধ বিক্রির ব্যাপারে আমার উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলুন।এর পর তিনি ফোন কেটে দেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর