শিরোনাম
লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, মামলা করতে এসিল্যান্ডের নির্দেশ ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত সোনারগাঁওয়ে জমি বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) সকালে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দুপুরে চার বন্ধু ঢাকা থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় বেড়াতে আসেন। সেখানে একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। বেলা আড়াইটার দিকে নদীতে গোসলের সময় জিসান নরম বালুর ওপর পা দিলে হঠাৎ পানিতে তলিয়ে যেতে শুরু করেন।

এ সময় তার বন্ধু মাহিন হাসান তাকে উদ্ধারের চেষ্টা করেন। মাহিনের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় দুই মিনিট জিসানের হাত ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে হাত ফসকে জিসান নদীর গভীর পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রোববার রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালানো হলেও জিসানের সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে জিসানের মরদেহের সন্ধান পান তারা। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়।

নিহতের বন্ধু মাহিন হাসান বলেন, ‘আমরা চার বন্ধু ঘুরতে এসেছিলাম। হোটেলে খাওয়াদাওয়া শেষে নদীতে গোসল করতে নামি। আমরা কেউই ভালো সাঁতার জানতাম না। নদীতে কাদাছোড়াছুড়ি করে খেলছিলাম। জিসান যেখানে পা দিয়েছিল, সেখানে বালু নরম ছিল। পা দিতেই সে ডুবে যায়। আমি তাকে প্রায় দুই মিনিট ধরে রাখার চেষ্টা করেছিলাম। পরে হাত থেকে ফসকে সে নদীর গভীরে চলে যায়।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রোববার থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। সোমবার সকালে ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চৌহালী নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 October 2026

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
26 October 2026

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com