শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগড়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুল কর্মচারী

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে কিশোর গ্যাংয়ের হামলায় সরওয়ার হোসেন (৫০) নামে এক স্কুল কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তিনি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে স্কুল মাঠে গ্যাংয়ের প্রধান শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল কিশোর সরওয়ারের ওপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের জসিম উদ্দিন কসাইয়ের ছেলে।

সরওয়ার হোসেন জানান, রাতে স্কুল মাঠে শাহাবুদ্দিনকে দেখে জিজ্ঞেস করায় সে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারে এবং ফেলে দেয়। পরে শ্রমিক আমির হোসেন ঘটনাটি দেখে ফেললে হামলাকারীরা পালিয়ে যায়।

এর আগে গত ২৬ আগস্টও একই গ্যাং সরওয়ারের ওপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সরওয়ারের মাথা, বুক ও মুখে গুরুতর আঘাত লেগেছে। প্রয়োজন হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর