শিরোনাম
কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সান্তাহারে ফল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লক্ষ্মীপুরে বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল ধামইরহাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত তারাকান্দায় রামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পাবনার ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলনগরে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত রাস্তায় ধানের খড় শুকানো: সড়কে পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তাড়াশ থানার এএসআই মকবুল হোসেন
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীর গোডাউনে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে যুবলীগ নেতারা। হামলাকারীরা ব্যবসায়ী গোডাউনে ব্যাপক ভাংচুর করে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায় বলে জানা গেছে। নাজিম উদ্দিন (৪৪) নামের ওই ব্যবসায়ীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার  মোগরাপাড়া ইউনিয়নের  কাবিলগঞ্জ গ্রামের জিপসন ও ইন্টোরিয়ার ব্যবসায়ী নাজিম উদ্দিন মোগড়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তিনি এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালান। এতে ক্ষিপ্ত হন মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ওই ওর্য়াডের সাবেক সদস্য মো. মজিবুর রহমান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেশকিছু দিন যাবৎ শত্রুতা ও বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ব্যবসায়ী নাজিমউদ্দিন কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় তার ব্যবসায়ী গোডাউনে যায়। এসময় যুবলীগ নেতা মজিবুর রহমানের নেতৃত্বে জাহের, ইয়ান, ইয়ামিনসহ ৪/৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, চাপাতি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীর গোডাউনে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। হামলাকারীরা ব্যবসায়ী নাজিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে  সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমি আমার ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবো। আমি এলাকার লোকজনদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছি। এ নিয়ে সাবেক মেম্বার যুবলীগ নেতা মজিবুর রহমান আমাকে ও আমার কর্মকান্ডে হিংসা করে। বিভিন্ন সময়ে এ নিয়ে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে তার সাথে শত্রুতা ও বিরোধ চলে। এ বিরোধে মঙ্গলবার সকালে মজিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে আমার গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তারা আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। হামলাকারীরা আমার গোডাউনে থাকা জিপসন, ইন্টোরিয়ার ডিজাইন, ডেকোরেশনের যাবতীয় মালামাল ভাংচুর করিয়া প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।

অভিযুক্ত মজিবুর রহমান ঘটনার অস্বৗকার করে বলেন, তারা আমার আত্মীয়। কোন হামলার ঘটনা ঘটে নি। আমি অসুস্থ, আজ ফজর নামাজের পর ঢাকায় গিয়েছি রক্ত পরিক্ষা করতে। আমি এ ঘটনার সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের জায়গায় একটি কাঠাল গাছ নিয়ে দন্ধ অন্য লোকের সাথে। তারা হামলা করেছে বলে আমি শুনেছি।

সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর

www.dainikkagoj.com
12 May 2026

সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর

www.dainikkagoj.com