শিরোনাম
শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু প্রশাসনের নির্দেশ উপেক্ষা, আশ্রম বাজার এখনো জবরদখলকারীদের কব্জায়
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

সিলেট প্রতিনিধি, নিয়াজ খান

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি ও ‘আধুনিক টিভি’র পরিচালক মামুন চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ঘোষণা’র বিশেষ প্রতিনিধি ও ‘পিবিটিভি’র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম।

রোববার (১০ মে) নগরীর জিন্দাবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ এপ্রিল পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল ইসলাম সোহেল (দৈনিক বাংলাদেশের আলো)। সহ-সভাপতি পদে রয়েছেন রাজন আহমদ আরিয়ান (দৈনিক নববাণী), তোফায়েল আহমেদ (দৈনিক সিলেটের দিনরাত) এবং আহমদ আল আনছার (জনতা টিভি)।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান লিটন (দৈনিক দেশ প্রতিদিন)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এনাম হোসেন (রিফাইন বাংলা) এবং সহ-অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ (সুরমার দর্পণ)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম (সাপ্তাহিক কৃষাণ মাঝি), সহ-প্রচার সম্পাদক রাজন আহমদ ইপু (ভিউজ অফ সিলেট)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুর রহমান জুনাইদ (নিউজবিট ২৪) এবং সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আবু মুসা সরকার (দৈনিক বাংলাদেশ মিডিয়া)।

দপ্তর ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান সায়েম (দৈনিক সচিত্র সিলেট)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন রিদয় আহমদ শিমুল (নগর সমাচার ২৪)। মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন হ্যাপী জান্নাত (সিলেট তথ্যানুসন্ধান)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মোঃ সাদেক আলী খান, হাসান মোহাম্মদ বদরুল, ফরহাদ হাসান, দেলওয়ার জাহান লিমন, মোঃ দুলাল আহমদ, মোঃ আব্দুল বাসিত, মোহাম্মদ জাকির হোসেন, মেহেদী হাসান রাতুল, তারেক ইসলাম নাজিম, জয়নুল আহমদ, শিবলুর রহমান রাহুল, আকাশ রায়, জাইনুল হুসেন সোহাগ, মাজেদ আহমদ, মোঃ হোসাইন আজমান এবং মোঃ আল আমিন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সিলেটের অনলাইন সংবাদকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হবে।

আগামী দুই বছর এই কমিটি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

www.dainikkagoj.com
12 May 2026

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

www.dainikkagoj.com