সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে ১৫টি কেউটে সাপ পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের তাড়াশে একসঙ্গে ১৫টি কালো কেউটে সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাউতা গ্রামের আব্দুল লতিফ হোসেনের বাড়ির ভেতর একটি গর্ত থেকে প্রথমে একটি কেউটে সাপ বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সাপটি দেখা গেলে তিনি গর্তের ভেতরে আরও অনেক সাপ কিলবিল করতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে গ্রামবাসী একত্রিত হয়ে গর্ত খুঁড়ে মোট ১৫টি কেউটে সাপ বের করে পিটিয়ে হত্যা করেন।

 

এ বিষয়ে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন,”যে কোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে আমরা সেগুলোকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে পারতাম।”

 

স্থানীয়রা জানান, হঠাৎ বাড়ির ভেতর এতগুলো বিষধর সাপ বের হয়ে আসায় আতঙ্কে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর