শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার কর্মসূচি সাময়িক স্থগিত

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের দেওয়া আট দফা বাস্তবায়নের আশ্বাস এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুম্ম ছাত্র জনতার সংগঠক ছদক চাকমা বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছি। তবে দাবিগুলো পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

২৩ সেপ্টেম্বর স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়। অবরোধ চলাকালে গুইমারায় সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন।

আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠকে জুম্ম ছাত্র জনতা আট দফা দাবি উপস্থাপন করে, যা পূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

সংগঠনটির দাবি, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়; বরং ন্যায়বিচার ও জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

প্রশাসনের আশ্বাস ও দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিত, তবে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুম্ম ছাত্র জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর