শিরোনাম
লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, মামলা করতে এসিল্যান্ডের নির্দেশ ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত সোনারগাঁওয়ে জমি বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব সুন্দরবন পাড়ে চিকিৎসার আর্তনাদ:আশার আলো হয়ে মনোয়ার  
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ইউনিটি গ্রুপের উদ্যোগে ‘বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর চুয়াডাঙ্গা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘Make Unity Vision 2030’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রুপের চলমান ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রুপের কো-অর্ডিনেটর মো. আশিকুল আজীজ সুমন, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির এবং প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান গ্রুপের অধীনে পরিচালিত বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ‘Make Unity Vision 2030’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, নতুন উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তাঁদের উপস্থিতিতে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে জেলার বিভিন্ন পেশার মানুষের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

চুয়াডাঙ্গায় ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর’ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 October 2026

চুয়াডাঙ্গায় ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর’ অনুষ্ঠিত

www.dainikkagoj.com