শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক

কুষ্টিয়ায় তামাক চাষ নিরুৎসাহিতকরণে উপজেলা পর্যায়ে সংলাপ 

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া :

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিমন শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী জায়েদুল হক মতিন।এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাসিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন তামাক চাষ মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, যা একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় অন্যদিকে মাটির উর্বরতা নষ্ট করে। তাই তামাকের বিকল্প হিসেবে ভুট্টা, ধান, পাট ও অন্যান্য নিরাপদ সবজি চাষ করে কৃষকরা ভালো মুনাফা অর্জন এবং পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবে। পরিবেশবান্ধব এই ফসলগুলি পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করে। তাই তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর