শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের সমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বত্য জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা দায়িত্বশীল, খেলাফত মজলিস, এনসিপি এবং গণঅধিকার পরিষদের প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন,

“আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। জনগণের কাছে আমরা একটি পরীক্ষামূলক ভোট চাই, তারা সুযোগ দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশই হবে স্থায়ী সমাধানের পথপ্রদর্শক।”

বিশেষ অতিথি মাওলানা কাউসার আজিজি বলেন,

“আমি যদি খাগড়াছড়ির আসনে এমপি নির্বাচিত হই, তবে সর্বপ্রথম দুর্নীতি দূরীকরণে উদ্যোগ নেব। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলের মাঝে সমঅধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”

অন্যান্য বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন। বাংলাদেশের জনগণ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়—এমন প্রত্যাশা থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর