সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

খাগড়াছড়িতে পুলিশ সুপারের মতিবিনিময়

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পূজা পরিচালনা পর্ষদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলার সকল পূজামন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

 

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, অত্র জেলায় সর্বমোট ৬৩টি পূজা মন্ডপ আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। ইতোমধ্যে সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজামন্ডপ সমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সভায় পুলিশ সুপার , জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা এবং পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ এবং জেলা – উপজেলা পূজা পরিচালনা পর্ষদের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

 

জনসাধারণের যেকোনো প্রয়োজনে অথবা সন্দেহজনক কিছু দেখতে পেলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ থানা অথবা ৯৯৯ এ কল করে অবহিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর