শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দারকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

 

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামে তার জামাই বাড়ি থেকে তাকে আটক করে।

 

 

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

একলিমুর রেজা বর্তমানে আমলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন।

 

 

আটকের খবর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর