শিরোনাম
কমলনগরে আলোকিত মানুষ গড়ার কারিগরকে অশ্রুসজল বিদায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ব্রিজ নির্মাণে উচ্চতা কম, বন্ধ হতে পারে চলনবিলের গুরুত্বপূর্ণ নৌপথ তাড়াশে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের উদ্বোধন তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, মানবতা ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী ,জনভোগান্তি চরমে  সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিরাজগঞ্জে হেলথ কেয়ার হসপিটালে সিজারের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে ৮০০ মানুষের মাঝে খাবার বিতরণ, গণসংযোগে কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দুর্গম পার্বত্য এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাটনাতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চেম্প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজিব (আরএমও)-এর নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বর্ষাকালীন বিভিন্ন মৌসুমি রোগসহ জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগ ও সাধারণ অসুস্থতার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মোট ২৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। তাদের মধ্যে ১৭৭ জন পাহাড়ি এবং ৮৪ জন বাঙালি রোগী ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, স্থানীয় কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চেম্প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা।

ক্যাম্প কমান্ডার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতির সঙ্গে বসবাসের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সুস্থতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সুবিধাভোগীরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 August 2026

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com
31 August 2026

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com