শিরোনাম
কমলনগরে আলোকিত মানুষ গড়ার কারিগরকে অশ্রুসজল বিদায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ব্রিজ নির্মাণে উচ্চতা কম, বন্ধ হতে পারে চলনবিলের গুরুত্বপূর্ণ নৌপথ তাড়াশে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের উদ্বোধন তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, মানবতা ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী ,জনভোগান্তি চরমে  সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিরাজগঞ্জে হেলথ কেয়ার হসপিটালে সিজারের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে ৮০০ মানুষের মাঝে খাবার বিতরণ, গণসংযোগে কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় দিলু আরা (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল মিয়া (৩০) পলাতক রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১২ নম্বর বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া সম্প্রতি দিলু আরার কাছে কিছু আমগাছের লাকড়ি বিক্রি করেন। ওই লাকড়ির পাওনা টাকা পরিশোধ করতে রোববার সন্ধ্যায় বাবুলের বাড়িতে যান দিলু আরা। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবুল অসৎ উদ্দেশ্যে তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দিলু আরা বাধা দিলে বাবুল তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং গুরুতর আহত অবস্থায় পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিলু আরাকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 August 2026

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

www.dainikkagoj.com
31 August 2026

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

www.dainikkagoj.com