শিরোনাম
রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দামুড়হুদায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু তিন মাসের নিষেধাজ্ঞার অবসান, আজ থেকে উন্মুক্ত সুন্দরবন নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন জিয়ার ‘কমল’ স্মৃতিধন্য কমলনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। দুলু বেগম কুমিল্লা কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুলু বেগমকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 August 2026

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

www.dainikkagoj.com
31 August 2026

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

www.dainikkagoj.com