শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদু ফুটবল একাডেমী ও প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

২৭ আগস্ট (বুধবার)  বিকাল সাড়ে তিনটায় লংগদু ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন ঘোষণা ও এ-উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

লংগদু ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শাজেদুর রহমান মনিরের সঞ্চালনায় ও ফুটবল একাডেমির সভাপতি এবং লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজস্বী বীর লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি,পিএসসি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

এসময়ে আরও অন্যান্য রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণার পর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু সদর ইউনিয়ন বনাম মাইনীমুখ ইউনিয়নের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা শুরু হয়।  এতে নির্ধারিত সময়ের খেলায় লংগদু সদর ইউনিয়ন একাদশ ১-০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

শেষে  উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য রেফারি  মোঃ আনোয়ার হোসেন।

এসময়ে লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদস্য সচিব এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  সমাজের নানা অপরাধ ও মাদক দ্রব্য থেকে দূরে থাকতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে লংগদু ফুটবল একাডেমির উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে  আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর