শিরোনাম
হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ প্রেমের টানে চীন থেকে মোহনগঞ্জে, ধর্মান্তরিত হয়ে লিজাকে বিয়ে করলেন ওয়্যাং সুলিন মধ্যনগরে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসীর জমি নিজের নামে রেজিস্ট্রি: প্রতারণা প্রমাণিত, দলিল লেখকের লাইসেন্স বাতিল রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

প্রতিনিধি, খাগড়াছড়ি:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে জেলা সদরের মহাজনপাড়াস্থ এনসিপির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের শাপলা চত্বর, ভাঙ্গাব্রিজ ও চেঙ্গী স্কয়ার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূর আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চাইথোয়াই মারমা, যুগ্ম আহ্বায়ক চৌধুরী বেল্লাল, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ নেওয়াজ, জেলা জাতীয় যুব শক্তির নেতা সোহেল ত্রিপুরা রনি এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনে নিরাপত্তা নিশ্চিত এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 July 2026

হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com
29 July 2026

হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com