শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ধামইরহাটে দুর্নীতিগ্রস্ত সমাজসেবা কর্মকর্তার যোগদান ঠেকাতে ছাত্র-জনতার মানববন্ধন 

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট( উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে সদ্য বদলী হয়ে আসা এক সমাজসেবা কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে যোগদান ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলা পরিষদের সামনে ‘ধামইরহাটের সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতা’র ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে ২০২৩ সালে জেলার মহাদেবপুর উপজেলায় কর্মরত অবস্থায় ভুয়া এতিমখানা ও ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে সাজা স্বরূপ কক্সবাজারের পেকুয়া উপজেলাতে বদলি করা হয়। তার নামে অনিয়মের অভিযোগ পরবর্তীতে প্রমাণিত হয়। এমন কর্মকর্তাকে ধামইরহাট উপজেলাতে কোনভাবেই চাননা। তাই অতিসত্বর তার বদলির আদেশ স্থগিত করতে হবে। নয়তো আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে ছাত্র-জনতা।এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, নওগাঁ জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নূর আলম, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্র শিবিরে সেক্রেটারি মো. আব্দুল্লাহ, স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র রাহিমুল ইসলাম, মাহিন, আব্দুল্লাহ, আবিদ, রাসেল, সুফিয়ান সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর