সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ লংগদু জোনের 

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন।

 

সোমবার(১১ আগস্ট) সকাল থেকে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি ;পিএসসি উপস্থিত থেকে দ্বিতীয় দিনের মতো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

সকালে উপজেলার কালাপাকুইজ্যা, মাইনীমুখ ইউনিয়নের বড়কলোনী, এফআইডিসি টিলা, শেখপাড়া, জারুল বাগান এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বাংলাদেশ সেনাবাহিনী ।

 

এরপর দুপুরের দিকে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ হাইস্কুল ও লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৮০ পরিবারের তিন শতাধিক সদস্যর মাঝেও রান্না করা খাবার ভাত, মুরগীর গোস্ত, ডাল সহ প্রয়োজনীয় খাবার বিতরণ করেন লংগদু জোন।

 

এসময়ে অত্র জোনের মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লেফটেন্যান্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে । পাহাড়ের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের জান মাল রক্ষায় সেনাবাহিনী সর্বদা এগিয়ে রয়েছেন। সেনবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর